Site is Under Maintenance
Please come back again in...
অনুগ্রহ করে আবার ফিরে আসবেন...
00 Days
00 Hours
00 Minutes
00 Seconds
Notification texts go here Contact Us Follow Facebook

নাঙ্গলকোটে মা ও ভাবিকে কুপিয়ে হত্যা, খুনি আটক

 

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :


কুমিল্লার নাঙ্গলকোটে সৎভাইয়ের মেয়েকে বিয়ে করতে বাধা দেয়ায় আপন মা ও তার সৎভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক ছায়েদুল হককে আটক করেছে পুলিশ।


সোমবার উপজেলার আদ্রা দক্ষিণ ইউপির পুজকরা গ্রামের ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবদুল হাইয়ের স্ত্রী নুরজাহান বেগম (৭০) ও আজিজুল হকের স্ত্রী নুরুন নাহার (৪৪)।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পুজকরা গ্রামের আজিজুল হকের মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছে তার সৎ ছোটভাই ছায়েদুল হক ওরফে শিকি। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়। সোমবার ছায়েদুল জানতে পারে তার ভাতিজিকে পার্শ্ববর্তী গ্রাম থেকে একটি পক্ষ দেখার জন্য আসবে। এতে ক্ষিপ্ত হয়ে তার মা নুরজাহানের সঙ্গে ঝগড়া বাধে।


একপর্যায়ে ছায়েদুল ছুরি দিয়ে তার মাকে আঘাত ও সৎভাইয়ের ঘরে গিয়ে তার ভাবিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এরপর তার ভাতিজিকে কুপিয়ে জখম করে ও ৯ মাস বয়সী একটি শিশুকে ছুড়ে ফেলে দেয়। পরে স্থানীয়রা এসে তাকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।


এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে ছায়েদুল হককে আটক করা হয়েছে এবং দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

About the Author

Hello Friends. Welcome to my website. I hope you all are doing good. If you like our work. Please revisit again. And do like and follow our blogs. I Enjoy Writing, Drawing, And Self-taught.

Post a Comment

Raselbdc Media Rules:- এই নিবন্ধটি সম্পর্কে আপনার মতামত বা কোন সন্দেহ ছেড়ে দিন এবং আপনার কোন প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন। স্প্যাম করার চেষ্টা করবেন না, আমাদের দল প্রতিটি মন্তব্য পর্যালোচনা করে।
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
এই সাইটে আমরা ট্র্যাফিক বিশ্লেষণ করতে, আপনার পছন্দ মনে রাখতে এবং আপনার অভিজ্ঞতাকে উন্নত করতে কুকি ব্যবহার করি।
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
মনে হচ্ছে আপনার ইন্টারনেট সংযোগে কোনো সমস্যা হয়েছে। অনুগ্রহ করে ইন্টারনেটে সংযোগ করে আবার ব্রাউজ করা শুরু করুন।
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
আমরা শনাক্ত করেছি যে আপনি আপনার ব্রাউজারে অ্যাডব্লকিং প্লাগইন ব্যবহার করছেন।
বিজ্ঞাপন থেকে আমরা যে আয় করি তা এই ওয়েবসাইটটি পরিচালনা করতে ব্যবহৃত হয়, তাই আমরা আপনাকে আপনার অ্যাডব্লকিং প্লাগইনে আমাদের ওয়েবসাইটটিকে হোয়াইটলিস্ট করার জন্য অনুরোধ করছি।
Site is Blocked
Sorry! This site is not available in your country.